
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা উপ আঞ্চলিক কমিটির অনুমোদন দেওয়া হয় হয়েছে। ২৩ ফেব্রুয়ারী সোমবার দুপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম চৌধুরী (করিম রেজা) ও সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশনের প্যাডে কমিটি অনুমোদন দেন।
উক্ত কমিটিতে মাসুদ রানাকে সভাপতি ও রহিম বাদশাকে সাধারণ সম্পাদক, শাকিল আহমেদকে সিনিয়র সহ-সভাপতি, মামুন হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা উপ আঞ্চলিক কেন্দ্র কমিটির নব- গঠিত সভাপতি মাসুদ রানা বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন একটি অরাজনৈতিক, শিক্ষার্থী-কেন্দ্রিক, স্বেচ্ছাসেবী ও কল্যাণমূলক সংগঠন। এই কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক ও নৈতিক উন্নয়ন নিশ্চিত করা। দূরশিক্ষণ কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতা ও অংশগ্রহণ বৃদ্ধি। শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা ও বৃত্তি তহবিল গঠন। সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষাবিষয়ক কার্যক্রম আয়োজন করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সেতুবন্ধন রক্ষা করা।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশনের নব-গঠিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সদস্যদের সাথে যোগাযোগ করে তাদের সব সুবিধা অসুবিধা জেনে তা কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে তা সুষ্ঠু ভাবে সমাধান করার আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।


