রূপগঞ্জে দিপু ভূইয়াকে সংসদ সদস্য নির্বাচিত করায় বিএনপির মতবিনিময় সভা।

162
ফেসবুকে ফলো করুন
  • নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসন থেকে  মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু কে বিপুল ভোটে সংসদ সদস্য  নির্বাচিত করায়  দাউদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে নির্বাচনী পরবর্তী মত বিনিময় সভা ও ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়েছে ।
উক্ত মত বিনিময় সভায় দাউদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে,  দাউদপুর ইউনিয়ন বিএনপির  সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছা  জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে মাহফুজুর রহমান হুমায়ুন  নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে সবাইকে ধৈর্য ধরার  আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি  বেলায়েত হোসেন আকন্দ, হুময়ুন ভূইয়া, কিরন ভূইয়া, আরফান, আবুল হোসেন, আতাউর রহমান, আব্দুর রহিম
 দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল, বাদল সিকদার, আসাবুদ্দিন,
এছাড়া আরো উপস্থিত ছিলেন,  নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, মেহেদি হাসান মিঠু, দাউদপুর ইউনিয়ন
ছাত্রদলের  সাধারণ সম্পাদক নয়ন সরকার,  সহ সভাপতি সাদ্দাম, আরিফুল ইসলাম,
সেচ্ছাসেবক দলের জহির, মাসুদ আকন্দ, এনামুল, মোতাহার, নাহিদসহ দাউদপুর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ অসংখ্য সমর্থক।
এ সময় মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, “দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সকলকে ধৈর্য ধরে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। বিএনপির আদর্শকে ধারণ করে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। দিপু ভূইয়াকে বিপুল ভোটে সংসদ সদস্য  নির্বাচিত করায় দলমত নির্বিসেশে সবাইকে ধন্যবাদ জানান।