নিউজ ডেস্ক: ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩৬ হাজারে পৌঁছেছে। রোববার (২৬ মে) বিকেলের দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৯৮৪ জনে।
সাত মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে আহত হয়েছেন অন্তত ৮০ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি। তাছাড়া গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৮১ জন।
ইসরায়েলগামী আরও তিন জাহাজে হুথির হামলা লেবানন থেকে রকেট হামলায় ইসরায়েলে ক্ষয়ক্ষতি
এমন পরিস্থিতিতে হামাসের কর্মকর্তা ওসমান হামদান বলেছেন, ইসরায়েলের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন নেই। কারণ এ ধরনের আলোচানার কারণে দখলদার বাহিনী আগ্রাসন চালানোর জন্য আরও বেশি সময় পাচ্ছে।
এদিকে বিশ্বজুড়েই ইসরায়েলের বিরুদ্ধে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। কারণ আন্তর্জাতিক আদালতের আদেশ উপেক্ষা করে অব্যাহতভাবে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
এর আগে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য, জঘন্য ও বিরক্তিকর বলে অভিহিত করেছে ইসরায়েল। তাছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে জানানো হয়েছে।
শুক্রবার (২৪ মে) ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধের আদেশ দেন আন্তর্জাতিক বিচার আদালত। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের ১৫ বিচারকের একটি প্যানেল এই আদেশ দেন।
সূত্র: আল-জাজিরা



