স্মার্ট বাংলাদেশ নির্মাণে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে সরকার : আইনমন্ত্রী

317
ফেসবুকে ফলো করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রাজনৈতিক অঙ্গীকার হলেও এর সঙ্গে রয়েছে তার গভীর সম্পর্ক। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সুখী—সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা। গত ১৫ বছরের উন্নয়নের গতি—প্রকৃতি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সবকিছু বিচার—বিশ্লেষণ করলে দেখা যায়, অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে তার সরকার সঠিক পথেই এগিয়ে যাচ্ছে।

পিরোজপুরে নবনির্মিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন অনুষ্ঠানে রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব কথা বলেন আইনমন্ত্রী।