ফেসবুকে ফলো করুন
সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে, যারা সবাই বেসামরিক নাগরিক। বুধবার (২১ ফেব্রুয়ারি) দামেস্কের কাফার সৌসা এলাকার আবাসিক ভবনে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা সানা।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি ও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তারা পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। সেসময় পাশের একটি স্কুলের শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে ও বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ছুটে আসতে দেখা যায়।



