দুবাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

331
ফেসবুকে ফলো করুন

দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট জেনারেল বুধবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করেছে।

দিবসের প্রথম পর্বে মহান ভাষা শহীদদের স্মরণে কনস্যুলেট প্রাঙ্গণে কনসাল জেনারেলের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় কনস্যুলেট লেডিস গ্রুপ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ উইমেন অ্যাসোসিয়েশন, দুবাইস্থ বাংলাদেশ জনতা ব্যাংক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বঙ্গবন্ধু পরিষদসহ ৫০টির বেশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।