রুপচর্চার যেসব উপাদান ক্ষতি করে ত্বকের

218
ফেসবুকে ফলো করুন

বর্তমান সময়ের বায়ু দূষণ ও ধুলোবালির কারণে অনেকেই ত্বক নিয়ে সারা বছর ধরে নানা সমস্যায় ভোগেন। এছাড়া খাদ্যাভ্যাসের কারণে ত্বকের নানা সমস্যা তো লেগেই থাকে।

ত্বকের সমস্যার মোকাবিলা করতে অনেকেই নামীদামি ব্র্যান্ডের ক্রিম, লোশন ব্যবহার করেন, আবার দ্রুত ত্বকের উজ্জতলা ফেরাতে বা কালচে ভাব দূর করতে অনেকেই ভরসা করেন নানা ঘরোয়া পরিচর্যার উপর।

বিশেষ করে প্রাকৃতিক উপাদানের উপর ভরসা করেন প্রায় সবাই ই । কিন্তু অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলো সবার ত্বকের জন্য ভাল না-ও হতে পারে। যে কোনও বাজার চলতি প্রসাধনী হোক, কিংবা ঘরোয়া প্যাক, মুখে কী মাখছেন, সে বিষয়ে সব সময় বিশেষ ভাবে সতর্ক থাকুন।