ফেসবুকে ফলো করুন
রূপগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ রূপগঞ্জ উপজেলা সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মোহাম্মদ মাছুম ।
শুভেচ্ছায় তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।
তিনি আরো বলেন, আমি দেশবাসীর কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করছি।



