ফেসবুকে ফলো করুন
রূপগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ রূপগঞ্জ উপজেলা সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজি মনিরুজ্জামান মনির।
এক শুভেচ্ছা বার্তায় কাজি মনিরুজ্জামান মনির বলেন, “ঈদুল আজহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের মাঝে। এই ঈদ হোক ত্যাগ, ভালোবাসা ও মানবিক মূল্যবোধের প্রতীক। ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সাম্য, সহানুভূতি ও আত্মত্যাগের এক মহান মিলনমেলা।”
তিনি বলেন, “আমাদের ঐক্যই হতে পারে ভবিষ্যতের শক্তি। আসুন, ঈদের পবিত্রতা ধারণ করে মানবিক, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশের পথে সবাই একসঙ্গে এগিয়ে যাই।”



