রূপগঞ্জে ৫ টি স্কুলের গভর্নিং বডির কমিটি ঘোষণা

266
ফেসবুকে ফলো করুন

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগেঞ্জে রূপগঞ্জের ৫ টি হাই স্কুলের গভর্নিং বডির সভাপতি ঘোষনা করেছে জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা।

জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষার শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাক্ষ্যরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে, প্রগতি উচ্চ বিদ্যালয়ে আজিজুর রহমানকে, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে মঞ্জুরুল আহসানকে, ইউসূফগঞ্জ স্কুল এন্ড কলেজে আব্দুল হাই খন্দকারকে, গণবাংলা উচ্চ বিদ্যালয়ে আলমগীর হোসেনকে ও ভোলাব শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মনির হোসেনকে গভর্নিং বডির সভাপতি মনোনীত করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ এর ৬৪ ধারা মোতাবেক উক্ত ব্যক্তিদের সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।